আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি সব সময় হাসিমুখে থাকেন। নানা প্রশ্নের উত্তর দেন সুন্দর রসিকতা করেও। তবে আজকের সংবাদ সম্মেলনে দেখা গেল ভিন্ন এক স্কালোনিকে। যিনি বিধ্বস্ত, বেদনাবিধুর।

এদিকে ম্যাচ শেষে আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনিকে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে শিশুদের মতো কেঁদেছেন মেসিদের কোচ। একপর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সিদ্ধান্তের জন্য কিছুটা সময় প্রয়োজন। তবে সুন্দর একটি গ্রুপ ছিল। সবার সাথে সবার বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না।’
স্কালোনি টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে আর্জেন্টিনার কোচিং করাবেন কিনা তা খানিকটা অনিশ্চিত। কোচিং করালেও মেসিসহ আরো কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি।
স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আলোচনায় অনেকটা এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু মাঠে একেবারে ভিন্ন চিত্র ছিল। তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি আলবিসেলেস্তারা।
স্বাভাবিকভাবেই হাতছাড়া হয়েছে শিরোপা। রানার্সআপ হয়ে আসর শেষ করেছে তারা। যা স্বাভাবিকভাবে মেনে নিয়ে কোচ বলেন, ‘আমাদের চেয়ে স্পেন বেটার ছিল। তারা জয়ী হওয়ায় অভিনন্দন।’
ফাইনালে হারলেও তার ফুটবলারদের প্রশংসা ঠিকই করেছেন স্কালোনি। এ বিষয়ে বলেন, ‘আমার ফুটবলাররা টুর্নামেন্ট জুড়ে তাদের সেরা নৈপুণ্য দেখিয়েছে। সবাই সবার সর্বোচ্চটাই দিয়েছে।’
এ সময় মেসির ভবিষ্যৎ নিয়ে কোচ বলেন, ‘এখন তার বয়স ৩৯ বছর। আমার কাছে বিষয়টি একেবারেই পরিষ্কার, মেসি নিজে না চাওয়া পর্যন্ত খেলেই যাবে। আমি আশা করি, সবাই তাকে নিয়ে ও তার অর্জন নিয়ে গর্বিত হবে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরো বলেন, ‘ফুটবল মাঠে পা রাখা সর্বকালের সেরা খেলোয়াড় তিনি। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এই বিশ্বকাপে তিনি যা করেছেন, তা ছিল অবিশ্বাস্য। শুধু এই বিশ্বকাপেই নয়, এর আগেও তিনি যা করেছেন, তা অসাধারণ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



