Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সংযুক্ত আরব আমিরাতে ‘করোনাভাইরাসে’ আক্রান্ত এক বাংলাদেশি
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

সংযুক্ত আরব আমিরাতে ‘করোনাভাইরাসে’ আক্রান্ত এক বাংলাদেশি

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 22, 2020Updated:February 22, 20202 Mins Read
ভাইরাস
প্রতীকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) স্বাস্থ্য ও প্রতিরোধ বিষয়ক মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছেন, দেশটিতে আরও দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে এক বাংলাদেশিও রয়েছেন। খবর ইউএনবি’র।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চীন থেকে উৎপন্ন করোনাভাইরাসের কারণে সৃষ্ট ‘কোভিড-১৯’ ভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। যাদের মধ্যে তিনজন এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘নতুন আক্রান্ত দুজনের মধ্যে ৩৪ বছর বয়সী এক ফিলিপিনো ও ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি করোনভাইরাস আক্রান্ত চীনা রোগীর সাথে তাদের সরাসরি যোগাযোগ ছিল। তবে এখন তারা স্থিতিশীল পর্যায়ে রয়েছে।’

গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের সহযোগিতায় যারা রোগীদের সংস্পর্শে ছিলেন তাদের পরীক্ষা-নিরীক্ষাসহ সকল প্রয়োজনীয় ও সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে বিশেষ জোর দিয়েছে মন্ত্রণালয়।

Advertisement

‘জনসাধারণকে সংক্রামক রোগ এড়াতে সুরক্ষিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে, যেমন সাবান ও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে এবং জীবাণু ও ভাইরাসের বিস্তার বন্ধ করতে কাশি বা হাঁচি দেয়ার সময় মুখ ঢেকে রাখতে হবে।

এছাড়া সিঙ্গাপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে করোনাভাইরাসে পাঁচ বাংলাদেশি নাগরিক আক্রান্ত হয়েছেন।

প্রসঙ্গত, চীন থেকে উৎপত্তি হওয়া নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬০ জনে। এছাড়া চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ। গত বছরের শেষের দিকে সংক্রমিত হওয়া করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগকে কোভিড-১৯ নামে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa