
আনোয়ারুল আজীমের আসন শূন্য ঘোষণা না হলেও জাতীয় সংসদের ওয়েবসাইট থেকে ঝিনাইদহ-৪ আসনের তথ্য সরিয়ে ফেলা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে ওয়েবসাইটে দেখা গেছে, ঝিনাইদহে চারটি সংসদীয় আসন থাকলেও ওয়েবসাইটে তিনটি আসনের (ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২ ও ঝিনাইদহ-৩) তথ্য রয়েছে। তবে ঝিনাইদহ-৪ আসন এবং ওই আসনের এমপি আনোয়ারুল আজীম আনারের নাম সেখানে দেখা যায়নি। রোববার রাতেও জাতীয় সংসদের ওয়েবসাইটে ঝিনাইদহ-৪ আসনে আনোয়ারুল আজীম আনারের নাম দেখা গেছে। তবে সেখানে ক্লিক করলে তথ্য ওপেন হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



