Advertisement

জুমবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশন বসবে আগামী ৯ জানুয়ারি। ওইদিন বিকাল চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন বসবে। এটি শীতকালীন অধিবেশন নামেও পরিচিত। এটা হবে নতুন বছরের প্রথম অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন শুরুর দিনে ভাষণ দেবেন।

রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতাবলে মঙ্গলবার অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। জানা গেছে, সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন রাষ্ট্রপতি ভাষণ দেন। এতে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়ে থাকে। মন্ত্রিপরিষদ এ ভাষণ অনুমোদন করে থাকে।

সংসদের আসন্ন অধিবেশন কতদিন চলবে, এ বিষয়ে অধিবেশনের আগে অনুষ্ঠেয় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, শীতকালীন অধিবেশন কতদিন চলবে সেটা এখন বলা যাবে না। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। তবে মার্চের শেষদিকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের একটি বিশেষ অধিবেশন হবে। এজন্য আসন্ন অধিবেশন ও বিশেষ অধিবেশনের মাঝে বেশ খানিকটা বিরতি থাকবে। একাদশ সংসদের পঞ্চম অধিবেশন ১৪ নভেম্বর শেষ হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে এক অধিবেশন থেকে অন্য অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.