ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের সপ্তম ও বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক প্রদেয় ভাষণের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিসভার বৈঠকে জাতীয় আর্কাইভস আইন ও বাংলাদেশ ট্যুর অপারেটর (নিবন্ধন ও পরিচালনা) আইন ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ সব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google