জুমবাংলা ডেস্ক: জাতীয় সংসদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিএনপির এমপিরা। আজ শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে দলটির এমপিরা এই কথা জানান।
বিএনপি

Advertisement

সমাবেশে বগুড়া-৬ আসনের এমপি জিএম সিরাজ বলেন, ‘আমরা পদত্যাগ করলাম। আমরা পদত্যাগ করছি। শিগগিরই এটি কার্যকর হবে।’

সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা বলেন, গতকাল ইমেইলে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। আগামীকাল জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আটজন সংসদ সদস্য নির্বাচিত হন। এদের মধ্যে বিএনপি থেকে নির্বাচিত হন ছয়জন। বাকি দু’জন গণফোরামের। পরে এমপির সংখ্যার ভিত্তিতে একটি সংরক্ষিত আসনও পায় বিএনপি।

বিএনপির ছয় সংসদ সদস্য হলেন- বগুড়া-৪ আসনে মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আবদুস সাত্তার ও ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান। সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা।

অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.