Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ সংসার করার শর্তে ৫৪ জনকে মুক্তি
বিভাগীয় সংবাদ সিলেট

সংসার করার শর্তে ৫৪ জনকে মুক্তি

By Saiful Islamফেব্রুয়ারি 22, 20213 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আরও একটি যুগান্তকারী রায় প্রদান করেছেন। সংসার করার শর্তে পৃথক ৫৪টি মামলা আপসে নিষ্পত্তি করে তাদের কারাগারে না পাঠিয়ে স্বামী-স্ত্রী-সন্তানদের নিয়ে এক পরিবারে বসবাসের সুযোগ করে দিয়েছেন আদালত।

একই আদালত অপর ১১ মামলায় স্ত্রীকে নির্যাতনের দায়ে ১১ জন স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন।

সোমবার দুপুরে একসঙ্গে ৬৫টি পৃথক মামলার দেয়া রায়ে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এ সময় আদালতের পক্ষ থেকে স্বামী-স্ত্রীকে ফুলের তোড়া ও তাদের সন্তানদের চকোলেট উপহার দেওয়া হয়। আদালত প্রাঙ্গণে এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি অ্যাডভোকেট নান্টু রায় আদালতের রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, স্বামী কর্তৃক নির্যাতন, যৌতুক চাওয়ার অভিযোগ এনে বিভিন্ন সময়ে ৬৫ জন নারী আদালতে তাদের স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। দীর্ঘদিন মামলা চলার ফলে স্বামী, সন্তান ও স্ত্রীদের জীবন অনিশ্চিতের দিকে যাচ্ছিল। আর্থিক ও সামাজিকসহ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন দুই পরিবারের সদস্যরা।

স্বামীর সংসার থেকে নির্যাতিত, বিতাড়িত হয়ে সন্তানাদি নিয়ে বহু কষ্টে দিনযাপন করছিলেন তারা। এসব দিক বিবেচনায় নিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সংসার করার শর্তে স্বামীদের সাজা না দিয়ে মামলাগুলো আপসে নিষ্পত্তি করার উদ্যোগ নেন আদালতের বিচারক মো. জাকির হোসেন। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে ৫৪টি মামলা থেকে আসামিদের মুক্তি দেন আদালত।

৫৪টি মামলা আপসে নিষ্পত্তি হওয়ায় যারপরনাই খুশি স্বামী-স্ত্রীসহ তাদের পরিবারের সদস্যরা। ভবিষ্যতে মিলেমিশে সুখী-সুন্দর দাম্পত্য জীবন অতিবাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

অপরদিকে সংসারে সম্মত না হওয়ায় অপর ১১ মামলায় অপরাধ বিবেচনায় ১১ স্বামীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

একসঙ্গে এতগুলো মামলার রায় বিচারাঙ্গণে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন বিচারপ্রার্থী জনগণসহ আইনজীবীরা।

আপস নিষ্পত্তিকৃত মামলার বাদী-বিবাদী পক্ষের স্বজনদের দাবি, সংসার থেকে বিতাড়িত ছোট ছোট সন্তান নিয়ে ওই নারীদের জীবন ছিল চরম দুর্দশাগ্রস্ত। এসব দুঃখ-বেদনা আর দীর্ঘশ্বাসে আদালত প্রাঙ্গণ ভারি থাকত। শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে এ রায় ৫৪টি পরিবারকে বিশৃঙ্খলার বেড়াজাল থেকে মুক্ত করে দিল।

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম আদালতের রায়ের প্রশংসা করে বলেন, এটা একটা ব্যতিক্রমী রায়। কারণ এসব মামলার সুষ্ঠু নিষ্পত্তি না হলে ছোট ছোট শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অযত্ন-অবহেলায় বেড়ে উঠত। তাদের ভবিষ্যৎ অন্ধকারে পতিত হতো।

তিনি জানান, আদালতের হস্তক্ষেপে ভাঙনের দ্বারপ্রান্তে দাঁড়ানো সংসারগুলোতে শান্তির সুবাতাস ফিরে আসবে। এতে পারিবারিক ও সামাজিক ভিত্তি মজবুত হবে। তিনি আরও বলেন, এমন রায়ে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও শক্তিশালী হবে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি নান্টু রায় বলেন, নিঃসন্দেহে এমন রায় দৃষ্টান্ত স্থাপন করবে। সামাজিক ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করবে। এমন ব্যতিক্রমী রায়ে মামলায় দীর্ঘসূত্রিতা কমে আসবে বলেও মনে করেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ নভেম্বর একই আদালত থেকে পারিবারিক বিরোধ ও নির্যাতনের অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর করা ৫০টি মামলায় ৪৭টি পরিবারকে সংসার করার শর্তে আপসের মাধ্যমে তাদের দাম্পত্য জীবনে ফিরে যাওয়ার শর্তে মুক্তি দিয়েছিলেন।

সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেনের দেয়া ওই ব্যতিক্রমী রায়ে স্বামীরা নিজ নিজ পরিবারে ফিরে যান। তাদের বিরুদ্ধে মামলাকারী স্ত্রীরা এজলাসের সম্মুখে দাঁড়িয়ে ফুল নিয়ে তাদের স্বামীদের বরণ করে নিয়েছিলেন। সূত্র : যুগান্তর।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

জুন 17, 2026
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

জুন 16, 2026
Latest News
সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

নিহত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত

মরদেহ

মিরপুরে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার

সংঘর্ষ

গোপালগঞ্জে বাস–ট্রাক ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa