জুমবাংলা ডেস্ক : গাজীপুর মহানগরের বাসন থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ায় বাসচাপায় চার জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সকালের শুরুতেই বাসচাপায় প্রাণ গেলো ৪ শ্রমিকের
ছবি সংগৃহীত
Advertisement

তাৎক্ষনিক ভাবে মৃতদের নামপরিচয় যানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা থেকে একটু উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মহাসড়কের পাশে দাড়ানো একটি মাছের ভ্যানগাড়িতে ময়মনসিংহগামী বেপরোয়া বসুমতি পরিবহণের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে এরা সকলেই মাছ ব্যবসায়ী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে আহত ২জনকে  উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

মহানগরের বাসন থানার ওসি মালেক খসরু বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় গাড়িটি আটকের চেষ্টা চলছে। আরও একজনের মৃত্যুর কথা স্থানীয়রা জানলেও আমরা নিশ্চিত নই। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।

মাটির স্তূপে ভর করে দাঁড়িয়ে চারদিকে উঁকি মারছে বিশাল কিং কোবরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.