Advertisement
জুমবাংলা ডেস্ক : সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী থাকবেন বলে হুঁশিয়ার দিয়েছেন রেলপথমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।

তিনি বলেন, সঙ্গত কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়ন দেরি হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। কারণ প্রকল্পের কাজ বাস্তবায়ন ধীরগতির কারণে রেলকে কোটি কোটি টাকা খেসারত দিতে হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) রেলভবনে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়নাধীন ২০২৩-২৪ অর্থবছরের আরএডিপিভুক্ত বিনিয়োগ প্রকল্পসমূহ বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, প্রকল্প গ্রহণের পর কাজ শুরু করতে মাসের পর মাস সময় লাগলে- নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প কাজ শেষ হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে সেই প্রকল্পে প্রকল্পের ধীরগতির কারণে খেসারত দিতে হয়। সঙ্গত কারণ ছাড়া খেসারত দেওয়া যাবে না এবং সেটা মেনে নেওয়া যাবে না।

রেলওয়ে লোকসানের প্রতিষ্ঠান হিসেবে চলতে পারে না উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। সকলে মিলে চেষ্টা করলে, মনোযোগ সহকারে কাজ করলে রেলের লোকসান হবে না। জাপান ও ইউরোপের দেশগুলোতে এমনকি ভারতেও রেল এখন লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তারা পারলে আমরা কেন পারব না।

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিজের মনে করে রেলের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কাজ করার দরকার তাই কাজ করছি। এই মনে করে কাজ করলে রেল কখনোই লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হতে পারবে না।

এর আগে, মন্ত্রীর সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিন সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে এডিবির অর্থায়নে চলমান প্রকল্পের অগ্রগতি এবং নতুন প্রকল্পে আর্থিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এস্তোনিয়া হবে বাংলাদেশের আইটি পণ্য রপ্তানির পরবর্তী গন্তব্য : পলক

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.