জুমবাংলা ডেস্ক: গত জুলাই মাসে সারাদেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

সড়ক দুর্ঘটনা

Advertisement

শনিবার (৫ আগস্ট) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত জুলাই মাসে সারাদেশে ৫০৫টি সড়ক দুর্ঘটনায় ৫৭৬ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ৫৫ জন।

একই সময় রেলপথে ৪৭টি দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছেন।

নৌপথে ১৬টি দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ এবং নিখোঁজ রয়েছেন ৩৮ জন।

সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৫৬৮টি দুর্ঘটনায় ৬৪৪ প্রাণহানি ও ১ হাজার ৭৫ জন আহত হয়েছেন।

জুলাই মাসে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে। ১৫৭টি সড়ক দুর্ঘটনায় ১৭৩ জন নিহত এবং ২৭১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম ছিল বরিশাল বিভাগে। ২৩টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত এবং ১৩৮ জন আহত হয়েছেন।

দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

টিভিতে আজকের (৬ আগস্ট ২০২৩) খেলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google