Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সততার ওপরে কোনো শক্তি নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতীয়

সততার ওপরে কোনো শক্তি নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 19, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সততার উপরে কোনো শক্তি নাই। সেই সততা হৃদয়ে ধারণ করে সবাইকে পথ চলতে হবে। সততা থাকলে কোনো শক্তি পথভ্রষ্ট করতে পারবে না। ১৯৭১ সালের পরাজিত বাহিনী ও পথভ্রষ্ট কতিপয় সামরিক কর্মকর্তা ১৯৭৫ এর ১৫ আগস্ট হত্যা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের ১৭ জন সদস্যকে। সেদিন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন।

সততার ওপরে কোনো শক্তি নাই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Advertisement

শুক্রবার বিকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি হ্যাঁ-না ভোট প্রদানের মাধ্যমে ভোট ডাকাতি করেছিল। ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ অসংখ্য মানুষের প্রাণ নিয়েছে। তারা সব সময় জ্বালাও পোড়াও নিয়ে খেলতে ভালবাসে। আগুন লাগানো যতটা সহজ, নেভানো তার চেয়ে অনেক কঠিন। তারা আজ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। সে স্বপ্ন কোনো দিনও বাস্তবায়ন হবে না।

তিনি বলেন, এ অঞ্চলের কতিপয় রাজনৈতিক নেতা মুখে নৌকার কথা বলে আর অন্তরের তলা ফুটো করে বসে আছে। তাদের কথায় কেউ বিভ্রান্ত হবেন না।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল।

পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সামিউল আলম নয়ন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু, সদস্য মাসুদ রানা তিলু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মাসুদ লতা, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, সাবেক ছাত্রলীগ নিতা সুজন আলী প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

June 21, 2026
বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

June 21, 2026
ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

June 21, 2026

Latest News

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

মিডওয়াইফ নিয়োগ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

ডিএমপি

ডিএমপির দুই ডিসি পদে পরিবর্তন

এনসিপি এমপি

প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপি এমপির বক্তব্যে উত্তপ্ত সংসদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa