টেস্ট সিরিজে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। ছবি: ক্রিকবাজ
Advertisement
স্পোর্টস ডেস্ক : দুই টেস্ট সিরিজ ব্যাট-বলে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হচ্ছে স্বাগতিক শ্রীলংকা ও সফরকারী নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে আজ পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে প্রথম ম্যাচটি।টেস্ট ক্রিকেট ভুলে উভয় দলই চাইবে জয় দিয়ে সংক্ষিপ্ত ভার্সনের সিরিজ শুরু করতে।

সম্প্রতি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়া পেসার লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন স্বাগতিক দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আবিস্তা ফার্নান্দো। নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে দারুণ পারফর্ম করা ডান হাতি এ ব্যাটসম্যানের সঙ্গে উদ্বোধনী জুটি বাঁধতে পারেন নিরোশান ডিকবেলা।

এছাড়া কুসল মেন্ডিজ ও কুসল পেরেরাকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। পেস আক্রমণে স্বাগতিক দলের মূল ভরসা হবে মালিঙ্গা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আরেক ধাক্কা খাওযা স্পিনার আকিলা ধনঞ্জয়াকে দেখা যেতে পারে লংকান একাদশে। টেস্ট ক্রিকেট স্বাগতিকরা এগিয়ে তাকলেও সংক্ষিপ্ত ভার্সনে নিউজিল্যান্ডই ফেবারিট হিসেবে শুরু করবে।

এ দিকে টেস্ট সিরিজের পর গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছে কিউইরা। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন এবং পেসার টেন্ট বোল্ট খেলছেন না সংক্ষিপ্ত ভার্সনে। দলের নেতৃত্ব দেবেন পেসার টিম সাউদি। তিন বিশেষজ্ঞ স্পিনার টড অ্যাস্টল, মিচেল স্যান্টনার এবং ইশ সোধিকে রাখা হয়েছে দলে। এছাড়া তরুণ পেসার স্কট কুগেলেইন এবং ড্যারিল মিচেলও ডাক পেয়েছেন।

উইলিয়ামসনের অবর্তমানে দলের অনেক কিছুই নির্ভর করছে সিনিয়র কেলোযাড় রস টেইলরের ওপর। এছাড়া সম্প্রতি সময়ে ফর্মে না থাকা মার্টিন গাপটিল এবং কলিন মুনরো রানে ফিরতে চাইবেন।

গলেতে প্রথম টেস্ট পরাজয় দিয়ে সফর শুরু করে সফরকারী নিউজিল্যান্ড। তবে কলম্বোতে দ্বিতীয় টেস্ট জিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। তবে টি-টোয়েন্টি ভিন্ন বলের খেলা। দুই দল এ পর্যন্ত ১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে আটটি করে ম্যাচ জিতেছে দল দুটি। তবে নিজেদের শেষ তিন ম্যাচের সব কটিতেই জিতেছে নিউজিল্যান্ড। আর শ্রীলংকার কিউইদের বিপক্ষে নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ২০১৪ সালে।

কিন্তু পাল্লেকেলেতে তিন ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি নিউজিল্যান্ড। পাল্লেকেলের এ ভেন্যুতে সাধারণত আগে ব্যাটিং করা দলই জয়ী হয়ে আসছে। এ পর্যন্ত ১৪ ম্যাচের দশটিতে জয় পেয়েছে আগে ব্যাটিং করা দল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.