Advertisement
জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এদেশকে অতীতের মতো দারিদ্র্যক্লিষ্ট দেশ হিসেবে চিহ্নিত না করে দেশের সফলতাগুলো তুলে ধরার জন্য দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতি আহবান জানান।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকায় আর্মি স্টেডিয়ামে পররাষ্ট্রমন্ত্রী ‘মুজিব শতবর্ষে এক্সিম ব্যাংক’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ বছরে এদেশের অভাবনীয় সাফল্য এবং বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও চারিত্রিক বৈশিষ্ট্য মুজিব শতবর্ষে সারাবিশ্বকে জানাতে হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের দারিদ্র্য অতি কম সময়ে কমানো সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে।

ড. মোমেন উল্লেখ করেন, বঙ্গবন্ধু সারাজীবন বাঙালির অধিকার আদায়ে সংগ্রাম করার জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়ে তার পরিবার ও জনগণের কাছ থেকে তাকে দূরে রাখতে অনেক বছর জেলে রাখা হয়েছিল। নতুন প্রজন্মের সকলের উচিত বঙ্গবন্ধুর মতো ত্যাগী ও দেশপ্রেমিক নেতা সম্পর্কে জানা এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য গ্রহণ করা।

তিনি বলেন, বঙ্গবন্ধুর মতো তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষ ও দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করেন। মুজিববর্ষেই সরকার গৃহহীনদের জন্য ৯ লাখ পাকাবাড়ি নির্মাণ করতে চায়।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুকে আমার ঘনিষ্টভাবে দেখার সুযোগ হয়েছিল এবং তার কন্যা শেখ হাসিনার সঙ্গেও কাজ করার সুযোগ হয়েছে, সেজন্য আমি নিজেকে ধন্য মনে করি। দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে সকলকে কাজ করতে হবে। তাহলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী দেশে পরিণত করতে আমরা সক্ষম হবো।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিব শতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আব্দুল নাসের চৌধুরী । এ সময় কেক কেটে ও বেলুন উড়িয়ে এক্সিম ব্যাংকের মুজিব শতবর্ষ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.