Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস : তথ্যমন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 7, 20202 Mins Read
হাছান মাহমুদ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। খবর ইউএনবি’র।

সেই সাথে তিনি বিএনপিকে এ বদ-অভ্যাস থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে তখন অনেক নেতা ভোল পাল্টিয়েছেন। দলের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছেন। যারা সুবিধা নেয়ার জন্য দলে ঢুকেছেন তারা আর কোনো পদ পাবেন না। টাকাওয়ালা দেখে দলের নেতা বানানো যাবে না।’

পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্টু, মেরিনা আকতার কবিতা, বেগম আকতার জাহান, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, অ্যাডভোকেট শামসুল হক টুকু, আহম্মেদ ফিরোজ কবির, নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ।

এর আগে তথ্যমন্ত্রী সকাল ১১টায় পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেন, ‘সম্প্রতি সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার জন্য সংসদে বিল পাস হয়েছে। তা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেয়া হবে। বিষয়টি তা নয়। সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার জন্য সংসদে এ বিল পাস হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে।

ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, সেই সাথে নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। এ জন্য ভোটাদের উপস্থিতি কম ছিল। সিটি নির্বাচনের অঙ্কে বিএনপি ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa