Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, অ্যামি হান্টারের বিশ্বরেকর্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, অ্যামি হান্টারের বিশ্বরেকর্ড

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 12, 2021Updated:October 12, 20212 Mins Read
সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি, অ্যামি হান্টারের বিশ্বরেকর্ড
আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার অ্যামি হান্টার। (ফাইল ছবি)
Advertisement

স্পোর্টস ডেস্ক: ভারতের নারী ক্রিকেটার মিতালী রাজের দখলে ছিল আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। এবার তারচেয়েও কম বয়সী এক ক্রিকেটার সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়ে ফেললেন। তিনি আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার অ্যামি হান্টার।

গতকাল সোমবার হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিজের ১৬তম জন্মদিনে ১২১ রানের ইনিংস খেলেন হান্টার। ১২৭ বলের ইনিংসে হাঁকান ৮টি বাউন্ডিারি। আন্তর্জাতিক ক্রিকেটে পুরুষ-নারী মিলিয়ে যেকোনো ফরম্যাটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ডের মালিক এখন হান্টার।

এর আগে বিশ্ব ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের মিতালি রাজ। ১৯৯৯ সালের জুনে ১৬ বছর ২০৫ দিন বয়সে নিজের অভিষেক ওয়ানডেতে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৪ রানের ইনিংস খেলেছিলেন।

ছেলেদের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড বাাংলাদেশের মোহাম্মদ আশরাফুলের দখলে। ২০০১ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৭ বছর ৬১ দিন বয়সে টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি। আর ছেলেদের ওয়ানডেতে ১৯৯৬ সালে মাত্র ১৬ বছর ২১৭ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের শহিদ আফ্রিদি। সেটাও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।

গত ৫ অক্টোবর ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় হান্টারের। প্রথম তিন ওয়ানডেতে যথাক্রমে ২, ১ ও ৪ রান করেন তিনি। চতুর্থ ম্যাচে গড়ে ফেলেন বিশ্বরেকর্ড।

হান্টারের বিশ্বরেকর্ডের ম্যাচে ৮৫ রানে ম্যাচ জিতে আয়ারল্যান্ড। তার ব্যাটিং নৈপুণ্যে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৩ উইকেটে ৩১২ রান করে আইরিশরা। জবাবে ৮ উইকেটে ২২৭ রানেই শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

June 21, 2026
Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

June 21, 2026
tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

June 21, 2026

Latest News

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa