স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০৮ রানের পাহাড় ডিঙাতে নেমে ৭ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পায় পাকিস্তান। এতে বিশাল রানের পাহাড় ডিঙিয়ে রেকর্ড গড়ে বাবর আজমরা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০৪ রান তাড়া করে ৯ উইকেটের জয় পায় পাকিস্তান। এতদিন সেটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।

Advertisement

বৃহস্পতিবার করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে এই প্রথম ২০৮ রানের বিশাল টার্গেট তাড়া করে জয় পেল বাবর আজমরা।

সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিচারে এটা যৌথভাবে ষষ্ঠ জয়। এর আগে এই উইন্ডিজের বিপক্ষেই ২০৮ রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছে ভারত।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ২৪৪ রান তাড়া করে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবারের এই জয়ে আরও একটি রেকর্ড গড়ল পাকিস্তান। এক বছরে রেকর্ড সর্বোচ্চ ২০টি টি-টোয়েন্টিতে জয় পেল বাবর আজমরা। এর আগে ২০১৮ সালে রেকর্ড ১৭টিতে জয় পেয়েছিল তারা। এই সিরিজের আগে সেটাই ছিল বিশ্বরেকর্ড। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন বাবর আজমরা

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৭/৩ রান (নিকোলাস পুরান ৬৪, সামারা ব্রুকস ৪৯, ব্রান্ডন কিং ৪৩, ড্যারেন ব্রাভো ৩৪*)।

পাকিস্তান: ১৮.৫ ওভারে ২০৮/৩ রান (মোহাম্মদ রিজওয়ান ৮৭, বাবর আজম ৭৯, আসিফ আলী ৩৪*)।

ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ী।

টি-টোয়েন্টিতে জয়ের নতুন রেকর্ড গড়লো পাকিস্তান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.