Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বসনিয়া
খেলাধুলা ফুটবল স্লাইডার

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো বসনিয়া

By Arif ArmanMay 12, 20262 Mins Read

চূড়ান্ত স্কোয়াড ঘোষণা

Advertisement
শেষ দলগুলোর একটি হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। কিন্তু সবার আগে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বলকান অঞ্চলের দেশটি। সোমবার (১১ মে) অভিজ্ঞ, তারুণ্য এবং নতুন মুখের সমন্বয়ে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন বসনিয়া কোচ সের্গেই বারবারেজ।

বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পেয়েছেন ৪০ বছর বয়সী স্ট্রাইকার এডিন জেকো। আবার প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার এরমিন মাহমিচ। ২১ বছর বয়সী মাহমিচের জন্ম অস্ট্রিয়ায়। বসনিয়ার হয়ে তার খেলার আবেদন চলতি মাসের শুরুতে ফিফা অনুমোদন দেয়।

অস্ট্রিয়া অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন মাহমিচ। বসনিয়ার অনূর্ধ্ব-১৯ দলেও খেলার অভিজ্ঞতা আছে তার। তরুণ এই মিডফিল্ডারকে নিয়ে কোচ বারবারেজ বলেন, ‘আমাদের সঙ্গে যোগ দিতে পেরে সে কতটা খুশি ও গর্বিত, তা আপনি বিশ্বাস করতে পারবেন না। সে মূলত ৮ ও ১০ নম্বর পজিশনে খেলে। আমাদের দলে ওর মতো প্রোফাইলের খেলোয়াড় খুব একটা নেই। আশা করছি সে নিজেকে আরও মেলে ধরবে এবং আগামী ১০ বছর বসনিয়াকে ভালো সার্ভিস দেবে।’

এরপর একবারই বিশ্বকাপে খেলেছে বসনিয়া। ২০১৪ সালের সেই আসরে দলকে ডাক পেয়েছেন জেকো ও আতালান্তা ডিফেন্ডার সিড কোলাসিনাচ।

বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বসনিয়া। ২৯ মে সারায়েভোতে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে এবং পরে সেন্ট লুইসে পানামার মুখোমুখি হবে তারা। আগামী ১২ জুন টরন্টোতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে বসনিয়া তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

বসনিয়ার বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: নিকোলা ভাসিল, মার্টিন জ্লোমিসলিচ ও ওসমান হাদজিকিচ।

ডিফেন্স: সিড কোলাসিনাচ, আমর দেদিচ, নিহাদ মুয়াকিচ, নিকোলা কাতিচ, তারিক মুহারেমিভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাদজিকাদুনিচ ও নিদাল চেলিক।

মিডফিল্ডার: আমির হাদজিয়াহমেতোভিচ, ইভান সুনিচি, ইভান বাসিচ, জেনিস বুরনিচ, এরমিন মাহমিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, আমর মেমিচ, আরমিন গিগোভিচ, কেরিম আলাইবেগোভিচ ও এসমির বাজরাক্তারেভিচ।

ফরোয়ার্ড: এরমেদিন ডেমিরোভিচ, জোভো লুকিচ, সামেদ বাজদার, হারিস তাবাকোভিচ ও এডিন জেকো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Brazil

    শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

    July 1, 2026
    Japan

    হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

    July 1, 2026
    polymarket_top7-team

    বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

    July 1, 2026

    Latest News

    Brazil

    শুধু ব্রাজিল নয়, আর্জেন্টিনাও কখনো নরওয়ের বিপক্ষে জিততে পারেনি

    Japan

    হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

    polymarket_top7-team

    বিশ্বকাপ কে জিতবে, ৪ বিলিয়ন ডলারের প্রেডিকশন মার্কেটে এগিয়ে ‘৭ দেশ’

    মেসি

    ‘মেসি আরো গোল করুক, তবে আমার লক্ষ্য বিশ্বকাপ ট্রফি’

    FIFA-World-Cup

    দেখা মিলল শেষ ষোলোর ৬ প্রতিপক্ষের

    বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান

    বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

    টাইব্রেকার ভাগ্যে

    টাইব্রেকার ভাগ্যে ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

    Brazil

    এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

    সেমিফাইনাল

    ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

    রোনালদো

    পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa