
চিঠিয়ে সানিয়া লিখেছেন, মার্কিন টেনিসতারকাকে নিয়ে তৈরি ডকুমেন্ট্রি ‘বিয়িং সেরেনা’ দেখেই সব মায়ের জন্য খোলা চিঠি লেখার অনুপ্রেরণা পেয়েছেন তিনি। জানান, “মা হওয়ার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। কারণ, এই বিষয়টা অনেক কিছু শেখায়। আমি নিজেকে অনেক বেশি ভালো বাসতে শিখেছি। আমাকে আরও ভালো মানুষে পরিণত করেছে।”
সানিয়া আরও বলেন, ইজহান আসার পর নিশ্চিত ছিলেন না আবার কোর্টে ফিরতে পারবেন কি না। তবে ইচ্ছাশক্তি দিয়েই পরিস্থিতিকে জয় করেছেন। স্বাস্থ্যকর ডায়েট করে ২৬ কেজি ওজন কমিয়েছেন। তাই তার বিশ্বাস তার মতো আরও হাজারো মা এভাবেই ঘুরে দাঁড়াতে পারবেন। এবং লাখো মা এভাবেই দিনের পর দিন দুই জীবনের মধ্যে সামঞ্জস্য রেখেই এগিয়ে চলেছেন। তাই চিঠিতে তাদের কুর্নিশও জানিয়েছেন তিনি। আর চিঠির শেষে লেখা, “ইতি, সানিয়া মির্জা, একজন মা ও টেনিস খেলোয়াড়”।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



