Advertisement
জুমবাংলা ডেস্ক : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে একযোগে ঢাকাসহ দেশের সব সেনানিবাস ও বৈদেশিক মিশনে অবস্থানরত কন্টিনজেন্টে উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপনে সেনাবাহিনীর সব স্তরের সামরিক এবং বেসামরিক ব্যক্তিদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়।

রবিবার (১৭ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, এদিন সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে প্রধানমন্ত্রী পুস্পস্তবক অর্পণকালে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়। পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক পুস্পস্তবক অর্পণকালে ৫৫ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় তিন বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে ঢাকাসহ সব সেনানিবাসের প্রতিটি প্রবেশ পথ এবং অন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সুসজ্জিত করা হয়। ঢাকাসহ সব সেনানিবাস এবং বৈদেশিক মিশনে অবস্থানরত কন্টিনজেন্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা অনুষ্ঠান, ‘৭ মার্চের ভাষণ’ এবং ‘আমাদের বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

এসময় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এদিন জাতির পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সেনানিবাসগুলোর সব মসজিদে বাদ যোহর বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, জেসিও, অন্য পদবির সেনাসদস্য এবং বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতির পিতার জীবনীর ওপর আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলেও জানিয়েছে আইএসপিআর।

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.