Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সমাজ ও রাষ্ট্রের জন্য ডিজিটাল অপরাধ একটি বড় চ্যালেঞ্জ : মন্ত্রী
জাতীয়

সমাজ ও রাষ্ট্রের জন্য ডিজিটাল অপরাধ একটি বড় চ্যালেঞ্জ : মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কApril 8, 20212 Mins Read
মোস্তাফা জব্বার
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটালাইজেশনের প্রেক্ষাপটে ডিজিটাল অপরাধ সম্পর্কিত বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অধিকতরও দক্ষতা-অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

তিনি বলেন,‘ডিজিটাল অপরাধ ব্যক্তি ও পরিবার এবং সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল প্রযুক্তি বিষয়ক মানসম্মত শিক্ষা গ্রহণ এবং এ ব্যাপারে ব্যাপক সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। এ ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়কে সম্পৃক্ত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনীগুলোকেও ডিজিটাল অপরাধ বিষয়ে অধিকতর দক্ষতা প্রদানের লক্ষ্যে ব্যবস্থা নেয়া দরকার।’

মোস্তাফা জব্বার বুধবার রাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরী কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে আয়োজিত ‘নিরাপদ ইন্টারনেট’ শীর্ষক ভার্চ্যূয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, বিটিআরসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম, টেলিযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মহসিনুল আলম, টেলিটক’র ব্যাবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন, দ্য এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি সাইদ মুনির, আইএসপিএবি’র সভাপতি এমএ হাকিমসহ বাংলা লিংক, রবি ও ফাইভার এট হোম’র প্রতিনিধিরা বক্তৃতা করেন। এই অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন বিসিএস’র মহাসচিব মনিরুল ইসলাম।

‘আমরা আমাদের নিজেদের প্রযুক্তি ব্যবহার করবো এটা ঠিক, তবে সেটা রাতারাতি সম্ভব নয়’ এ কথা উল্লেখ করে মাস্তাফা জব্বার বলেন, ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যম তাদের দেশের কম্যুনিটি স্ট্যান্ডার্ড রক্ষা করে চলে।

তিনি বলেন,‘আমাদের জীবন ধারার সাথে তাদের জীবন ধারার মিল নেই। তবে আমাদের সন্তানরা অনেক দক্ষ। তারা ইচ্ছা করলে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম। আর এ চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রযুক্তি খাত সংশ্লিষ্ট সবাইকে এক সাথে কাজ করতে হবে। আমরা সচেতনতার জন্য কাজ করবো, প্রযুক্তির জন্য কাজ করবো।’

মন্ত্রী বলেন, এমএফএস বা ব্যাংকিং খাতে নতুন নতুন যেসব অপরাধের সূচনা হয়েছে। রাষ্ট্রের জন্যও তা চ্যালেঞ্জ। টেলিকমখাত সংশ্লিষ্টরাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিজিটাল প্রতারণাসহ সাইবার অপরাধ অসাধারণ দক্ষতার সাথে মোকাবেলা করছে।

এ অনুষ্ঠানে বক্তারা নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে করণীয় বিষয়ে বিস্তারিত মতামত ব্যক্ত করেন। এ ক্ষেত্রে তারা সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa