Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী
জাতীয়

সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন খালেদা জিয়া: তথ্যমন্ত্রী

By Hasan Majorজুলাই 19, 20213 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সমালোচনা করে আবার সেই টিকাই নিচ্ছেন বেগম খালেদা জিয়া, এটা ভালো!’

তিনি আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়ার টিকা নেয়া প্রসঙ্গে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এ কে এম রহমতুল্লাহ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

ড. হাছান বলেন, ‘আজকে আমরা দেখতে পেলাম, বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। তার দলের নেতারা এই টিকা নিয়ে অনেক বিভ্রান্তি ছড়িয়েছিলেন। আর সেই নেতারাই পরে টিকা নিয়েছিলেন। আজকে বেগম খালেদা জিয়াও টিকা নিচ্ছেন। এজন্য তাকে ধন্যবাদ জানাই এবং তিনি যেন টিকা গ্রহণ করে পুরোপুরি সুস্থ থাকেন, করোনা মহামারি থেকে মুক্ত থাকেন, সেটিই আমরা প্রত্যাশা করি, সেটিই আমরা বিধাতার কাছে প্রার্থনা করি।’

‘তবে আপনারা টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিলেন, এখন বেগম খালেদা জিয়াসহ সবাই যখন টিকা গ্রহণ করছেন, অতীতে বিভ্রান্তি ছড়ানোর জন্য জাতির কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত বলে জনগণ মনে করে’ বিএনপি’র উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

‘অ্যাস্ট্রাজেনিকার যে টিকা ইউরোপের মানুষও নিচ্ছে সেই টিকা দেশে আনার সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল, সেটা কোনো কাজ করবে না, এমনকি এটা নিলে স্বাস্থ্যঝুঁকির সম্ভাবনা আছে -একথা বলে তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে’ মনে করিয়ে দিয়ে ড. হাছান বলেন, পরবর্তীতে দেখতে পেলাম তারাই আবার টিকা নিলেন, কেউ কেউ গোপনে আবার কেউ কেউ প্রকাশ্যে। আবার কেউ কেউ বললেন এই টিকা নিয়ে খুব আরামবোধ করছেন।

ইতোমধ্যেই বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের বেশির ভাগই টিকা গ্রহণ করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘কেউ কেউ প্রথম ডোজ নিয়েছেন, কেউ কেউ দ্বিতীয় ডোজও নিয়েছেন, সরকারের কাছে সেই তালিকা আছে।’

করোনা মহামারি প্রতিরোধে সরকারের কর্মযজ্ঞ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সরকার দেশের সমস্ত মানুষকে স্বাস্থ্য সুরক্ষা দেয়ার লক্ষ্যে কাজ করছে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন দেশের ৮০ শতাংশের বেশি মানুষকে টিকা প্রদান করা হবে। আমাদের এই টিকা সব মানুষের জন্য। আমরা বিএনপির সমস্ত নেতৃবৃন্দ, এবং কর্মীদেরকেও টিকা দেবো। আর তারা যদি আগে নিতে চান, সে ব্যবস্থাও গ্রহণ করা হবে। দয়া করে মানুষের মধ্যে আর বিভ্রান্তি ছড়াবেন না।’

বিএনপিকে বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে এসময় ড. হাছান মাহমুদ বলেন, ‘কিভাবে প্রতিদিন বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে থাকছে, স্বাস্থ্যসুরক্ষা ও খাদ্য সামগ্রী কিভাবে দলের কেন্দ্রীয় পর্যায় থেকে জেলায় এবং সেখান থেকে উপজেলা, ইউনিয়ন হয়ে জনগণের কাছে পৌঁছে দেয়া হচ্ছে, সেটি আপনারা দেখুন। আপনাদের শুধু সমালোচনা করতে দেখতে পাচ্ছি কিন্তু মানুষকে ত্রাণ দিতে আপনাদেরকে দেখা যাচ্ছে না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন।’

করোনা পরিস্থিতির মধ্যে ঈদে বাড়ি যাওয়ার পথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান মন্ত্রী। তিনি বলেন, নিজের, পরিবারের ও আশেপাশের মানুষের সুরক্ষার জন্য এবং সর্বোপরি দেশের সকলের সুরক্ষার জন্য আমাদের প্রত্যেকের নিজের সুরক্ষা প্রয়োজন।

অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও করোনাসুরক্ষা সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

জুন 19, 2026
বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

জুন 19, 2026
পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

জুন 19, 2026
Latest News
বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের

সুন্দরবন

‘অসাধু চক্র চায় না সুন্দরবনে কোস্টগার্ড সক্রিয় থাকুক’

কেরামত

জামিন পেয়েও মুক্তি মিলল না সাবেক এমপি কাজী কেরামত আলীর

Rain

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

rumour

অনলাইনে গুজব ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa