স্পোর্টস ডেস্ক : বিশ্বের জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর (Cristiano Ronaldo) বান্ধবী জর্জিনা রদ্রিগুয়েজ (Georgina Rodríguez)। সারাবিশ্বেই একনামে পরিচিত এই জুটি। তাদের গ্ল্যামার চোখ ধাঁধিয়ে দিচ্ছে সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকার সমর্থকদের। সারা বিশ্বে সোশ্যাল মিডিয়ায় কয়েক কোটি ফলোয়ার রয়েছে তাদের। যে সুবিধা কাজে লাগিয়ে তারা বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থও আয় করে থাকেন।

যে কারণে স্বজনদের কাছে সমালোচিত রোনালদোর বান্ধবী জর্জিনা
ফাইল ছবি
Advertisement

 দীর্ঘদিন ধরেই তারা দু’জন জুটি বেধে সংসার করে যাচ্ছেন। তাদের ঘর আলো করে এসেছে কয়েকটি সন্তানও। একই সঙ্গে সারোগেসি পদ্ধতিতে রোনালদোর সন্তানও রয়েছে দু’জন।

রোনালদোর বর্তমান পথ চলার অন্যতম অনুপ্রেরণা কিন্তু তার সঙ্গী, বান্ধবী জর্জিনা রদ্রিগুয়েজ। তিনি যখন সফরে বাইরে যান তখন বাচ্চাদের সামলান জর্জিনাই

জর্জিনার নামে নিজ এলাকায় বদনাম

জর্জিনার পৈত্রিক নিবাস স্পেনের আরাগোন্স রাজ্যের জারা শহরে। ‘ভিভা লা ভিডা’র একটি দল সম্প্রতি গিয়েছিল জর্জিনার পৈত্রিক এলাকায়। যেখানে তারা চাচাসহ অন্যসব আত্মীয়রা বসবাস করেন। সেখানকার মানুষরা ভিভা লা ভিডার কাছে জানিয়েছে, জর্জিনা তার দাদীর শেষকৃত্যেও অংশগ্রহণ করতে আসেনি।

গত জানুয়ারিতে জর্জিনার এক চাচা, হেসুস হার্নান্দেজ নাম, তিনি বৃটিশ পত্রিকা দ্য সানের কাছে অভিযোগ করেন পরিবারের প্রতি জর্জিনার বদলে যাওয়া আচরণ সম্পর্কে। তিনি বলেন, ‘সে (জর্জিনা) সম্ভব লজ্জা অনুভব করে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে। সে নিজেকে আমাদের চেয়ে অনেক উঁচুতে মনে করে। এ কারণে এখানে আসতে চায় না। কারণ, সে এখন খুবই উঁচুমানের জীবন-যাপন করে।’

তিনি আরো বলেন, ‘আমরা তার কাছে কিছু এখন জানতেও চাই না, জিজ্ঞাসাও করি না। রোনালদোর সঙ্গে যখন সে নিজেকে জড়িয়েছে, এরপর একবার কি দু’বার সে আমাদেরকে কল দিয়েছিল, কথা বলেছে। এর বেশি না। অথচ, একসময় আমার দায়িত্ব ছিল জর্জিনা এবং তার বোনকে দেখা-শোনা করার। তাদের জামা-কাপড় কিনে দেয়া, ইলেক্ট্রিসিটি বিল পরিশোধ করার। তার উঠতি বয়সে সে আমাদের সঙ্গেই ছিল। জর্জিনার জন্য আমি সব কিছুই করেছি।’

রূপচর্চা আর বাচ্চা দেখার জন্য প্রেমিকাকে মাসে কত টাকা দেন রোনালদো?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.