Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সমুদ্রের জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়তা করার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয়

সমুদ্রের জীববৈচিত্র্য সুরক্ষায় সহায়তা করার আহ্বান প্রধানমন্ত্রীর

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 5, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ নিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। কারণ ভারত মহাসাগরীয় অঞ্চলটিতে দীর্ঘমেয়াদী সুবিধা পেতে মহাসাগর ও সমুদ্র সম্পদ রক্ষা অপরিহার্য। খবর ইউএনবি’র।

ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এবং প্রত্যেকটা পদক্ষেপই মহাসাগর ও সামুদ্রিক সম্পদকে রক্ষায় নিতে হবে। কারণ দীর্ঘ মেয়াদে এ অঞ্চলের জন্য এটা অপরিহার্য।’

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে তৃতীয় আইওআরএ সমুদ্র অর্থনীতি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (বিইসি-৩) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

‘টেকসই সমুদ্র অর্থনীতির প্রসার- ভারত মহাসাগরের সর্বত্তোম সুযোগের ব্যবহার’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনে আইওআরএ সদস্যভুক্ত দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, মহাসাগর ও সাগর গ্রিন- হাউজ গ্যাসের প্রায় ৩০ শতাংশ গ্যাস এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে সৃষ্টি হওয়া ৯০ শতাংশ অতিরিক্ত উষ্ণতা শোষণ করে নেয়।’

তিনি বলেন, ‘সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হলে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। বাস্তুসংস্থান ব্যবস্থা টিকিয়ে রাখতে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের অতি দ্রুত সাড়া দিতে হবে। মহাসাগরে যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের সচেষ্ট থাকতে হবে।’

শেখ হাসিনা বলেন, লক্ষ্য অর্জনের জন্য সমুদ্র ও মহাসাগরের জন্য একটি সুসংহত, লাভজনক এবং সামগ্রিকভাবে একটি প্রতিরক্ষামূলক নীতি গ্রহণ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের স্মরণে রাখতে হবে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আমরা সামুদ্রিক পরিবেশকে বিনষ্ট করতে পারি না। আমাদের সামুদ্রিক অর্থনীতির সাথে সমুদ্রের বিষয়টাও ভাবতে হবে।’

সামুদ্রিক জীবন সংরক্ষণের জন্য বাংলাদেশ ধ্বংসাত্মক পদ্ধতি ও উপায় দ্বারা মাছ ধরা নিষিদ্ধ করেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তার সরকার বঙ্গোপসাগর থেকে মৎস্য সংরক্ষণ, নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও বিকাশের লক্ষ্যে স্বল্প-মধ্যম ও দীর্ঘমেয়াদী ‘কর্ম পরিকল্পনা’ প্রণয়ন করেছে। এ কারণে ‘আমরা ২০১৮ সালে প্রথমবারের মতো মাছের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।’

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আইওআরএ’র সদস্যরা এই অঞ্চলে টেকসই নীল অর্থনৈতিক বেল্ট তৈরিতে সমন্বিতভাবে সহায়তা করার জন্য ঐক্যবদ্ধ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সিদ্ধান্ত নেবেন।

চলতি বছরের ১ অক্টোবর আগামী দুই বছরের জন্য আইওআরএ’র সহ-সভাপতি এবং ২০২১ সালের ১ অক্টোবর থেকে পরবর্তী দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জিং দায়িত্ব পালনে সকল সদস্যের সহযোগিতা চান তিনি।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, আইওআরএ’র চেয়ারম্যান ও দক্ষিণ আফ্রিকার পরিবেশ, বন ও মৎস্য বিষয়ক উপমন্ত্রী মাখস্তো ম্যাগদেলিন সোতিয়ু, আইওআরএ’র মহাসচিব রাষ্ট্রদূত ড. নোমভুইয়ো এন নোকউই, আন্তর্জাতিক সমুদ্র কর্তৃপক্ষের (আইএসএ) মহাসচিব মাইকেল ডব্লিউ লজ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

জুন 16, 2026
Latest News
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa