1

Advertisement
জুমবাংলা ডেস্ক : যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্পর্কে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শুধু সম্রাট নয়, অনেকের নামই উঠে আসছে। তদন্ত শুরু হয়েছে, তদন্ত করে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

শুক্রবার সকালে সিলেটের তোপখানা এলাকায় সিলেট সড়ক জোন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ক্যাসিনোর টাকার ভাগ যারাই পেয়েছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এমন মন্তব্য করে তিনি আরও বলেন, ‘দোষীরা যে দলেরই হোক না কেন, কেউ অপকর্ম করে পার পাবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘শুধু চুনোপুঁটি নয়, এসবের পেছনে রাঘববোয়ালদের ধরতেও তদন্ত চলছে। প্রশাসন কিংবা রাজনৈতিক দলের যারাই ক্যাসিনোর টাকার ভাগ নিয়েছেন কারই রেহাই নেই।’

সারা দেশের আওয়ামী লীগের সকল নেতাই নজরদারির মধ্যে আছেন বলে সাংবাদিকদের জানান ওবায়দুল কাদের। বলেন, ‘যারা অপকর্মের সঙ্গে জড়িত, তার বিরুদ্ধেই প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন- কাউকে ছাড় দেয়া যাবে না। প্রত্যেকের বিরুদ্ধেই অ্যাকশন নেয়ার ব্যাপারে সমানভাবে দেখতে হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.