পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর এবার পার্বত্য চট্টগ্রামের তিন জেলার সরকারি চাকরিজীবীরা এই এপ্রিলে পেতে যাচ্ছে সুখবর। চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে উৎসবের আমেজে টানা ছয় দিনের ছুটি পেতে যাচ্ছে তারা। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই বিশেষ সুবিধা পাবেন।

সরকারি চাকরিজীবীদের

Advertisement

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল (সোমবার) তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তিনটি পার্বত্য জেলার পাশাপাশি দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

এর পরদিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি। মূলত এই দুই ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি ও কৌশলী পরিকল্পনা মিলিয়েই তৈরি হয়েছে দীর্ঘ এই ছুটির সুযোগ।

মূলত ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। দিনটি মঙ্গলবার পড়েছে। এই অবস্থায় বুধ ও বৃহস্পতিবার (১৫-১৬ এপ্রিল) ছুটি ম্যানেজ করতে পারলেই পাহাড়ে মিলবে টানা ৬ দিনের ছুটি। কারণ, এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকছে।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোট ৭ দিনের সরকারি ছুটি ছিল। গত ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত লম্বা এই ছুটি কাটানোর পর গত ২৪ মার্চ থেকে অফিস-আদালতে আবারও স্বাভাবিক কর্মতৎপরতা ফিরে আসে। তবে এর মধ্যেই আবারও ৩ দিনের ছুটির সুযোগ পান সরকারি চাকরিজীবীরা।

এবার দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ২৬ মার্চ (বৃহস্পতিবার) একদিনের সরকারি ছুটি ছিল। পরের দুই দিন শুক্র ও শনিবারও ছিল সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে সদ্য টানা ৩ দিনের লম্বা ছুটি উপভোগের পর আবারও বড় ধরনের ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.