Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় সরকারি চাকরি আইনের ৭টি ধারা বাতিল চেয়ে আইনি নোটিশ
জাতীয়

সরকারি চাকরি আইনের ৭টি ধারা বাতিল চেয়ে আইনি নোটিশ

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 13, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: সরকারি চাকরি আইনের সাতটি ধারা বাতিল বা প্রত্যাহার চেয়ে ছয় সচিব ও স্পিকার বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। খবর ইউএনবি’র।

সরকার

Advertisement

মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রবিবার আইনজীবী মনজিল মোরসেদ ওই আইনি নোটিশ পাঠান।

এর আগে গত বছরের ১৪ নভেম্বর ‘সরকারি চাকরি আইন-২০১৮’ গেজেট আকারে প্রকাশিত হয়। নোটিশে এ আইনের ৫(২), ২৪(১,৩), ৩৫, ৩৯(১, ২), ৪২(১,২,৪), ৫১(৪) ও ৫৫ এর বিধান বাতিলের দাবি জানানো হয়েছে।

নোটিশে বলা হয়, সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অধিকারের তারতম্য এবং বিভিন্ন আইনের শর্তাবলির ব্যত্যয় ঘটিয়ে চলতি বছরের ২৫ সেপ্টেম্বর এক গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ১ অক্টোবর থেকে আইনটি কার্যকর করা হয়। আইনের ৫(২)–এ সরকারি কর্মচারীদের কাজের শর্তাবলির তারতম্যের বিধান রাখা হয়েছে।

আইনের ২৪(১) ও ৪২(১,২) ধারায় আদালত অবমাননা আইনের বিধানের বিপরীতে বিধান করে আদালত অবমাননা আইনকে অকার্যকর করা হয়েছে। অন্যদিকে আইনের ৩৯ ধারায় ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো সরকারি কর্মচারীকে বরখাস্তের বিষয়ে বিদ্যমান আইনের বরখেলাপ করে সরকারের হাতে অবাধ ক্ষমতা দেয়া হয়েছে।

এ ছাড়া আইনের ৫(১) ধারায় দণ্ডপ্রাপ্ত বা অসদাচরণে দোষী সাব্যস্ত কোনো সরকারি কর্মচারীর অবসর সুবিধা বাতিলের বিধান রাখা হয়েছে। এবং রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না রেখে ধারা ৩৫ এর বিধান করা হয়েছে।

আইনজীবী মনজিল মোরসেদ আইনি নোটিশে বলেছেন, বাংলাদেশের সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদসহ বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে ওই বিধানগুলো করা হয়েছে। আইনের বিধানগুলো কার্যকর হলে সরকারি কর্মচারীরা অর্জিত অধিকার ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হবেন।

রেজিস্ট্রি ডাকযোগে জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, জনপ্রশাসন সচিব ও আইন মন্ত্রণালয়ের দুই সচিব বরাবরে ওই আইনি নোটিশ পাঠানো হয়। সাত দিনের মধ্যে এ সাত ধারা বাতিল বা প্রত্যাহার বিষয়ে পদক্ষেপ নিতে আইনি নোটিশে অনুরোধ জানানো হয়েছে বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ। অন্যথায় উচ্চ আদালতে মামলা করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa