জুমবাংলা ডেস্ক : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়াও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পাট অধিদফতর, মুদ্রণ ও প্রকাশনা অধিদফতর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট ও পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে।

সরকারি ছয় দফতরে নতুন ডিজি, দুই দফতরে চেয়ারম্যান

মঙ্গলবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকী। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) আব্দুস সাত্তারকে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহকে বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা আক্তারকে পাট অধিদফতরের মহাপরিচালক, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এ কে এম মাসুদুজ্জামানকে মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু তাহের মাসুদ রানাকে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক এবং মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরের পরিচালক (অতিরিক্ত সচিব) সারোয়ার বারীকে পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
একই সঙ্গে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবেদা আক্তার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.