Advertisement
জুমবাংলা ডেস্ক : চলমান কঠোর বিধিনিষেধ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট। বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি-আধাসরকারি-স্বায়ত্তশাসিত-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা থাকবে।

চলমান বিধিনিষেধ শিথিল হওয়ার পর সব আসনে যাত্রী পরিবহন করতে পারবে বাস, ট্রেন, লঞ্চসহ সব ধরনের গণপরিবহন। এতে আরও বলে হয়েছে, সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন নিজ নিজ অধিক্ষেত্রের আইনশৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দপ্তর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

হোটেল-রেস্তোরাঁ অর্ধেক আসন ফাঁকা রেখে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এসময় শপিংমল, দোকানপাট, মার্কেট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১১ আগস্ট থেকে ধাপে ধাপে শিথিল করা হবে। এই সময়ের মাঝে সকলকে মাস্কসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। দোকানপাটও খুলতে হবে। সকলে যেন স্বাস্থ্য বিধি মেনে চলে সেদিকে সতর্ক থাকবে। আমরা চাইবো প্রত্যেকেই যেন মাস্ক পরে।

এর আগে করোনার সংক্রমণ প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়েছিল সরকার। গত ৩ আগস্ট ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিবালয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ১১ আগস্ট থেকে দোকানপাট খুলে দেওয়া হবে। ওইদিন থেকে সড়কে পুনরায় গণপরিবহন চলাচল করবে। স্বাস্থ্যবিধি মেনে ১১ তারিখ থেকে খুলবে অফিস।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.