Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ (২৩ নভেম্বর) কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে কাতার গমন করেন।

সফরকালে তিনি কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সাক্ষাতকালে তাঁরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।

এছাড়াও কাতার সশস্ত্র বাহিনী কর্তৃক আয়োজিত আমন্ত্রিত দর্শক হিসাবে সেনাবাহিনী প্রধান কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা অবলোকন করবেন। এ সফরে বাংলাদেশ সরকারের কোন আর্থিক সংশ্লেষ নেই।

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বিগত এক বছর সময়কালীন বাংলাদেশ এবং কাতার সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কের অভূতপূর্ব উন্নতি হয়েছে এবং গত অক্টোবর মাসে কাতার সশস্ত্র বাহিনীর সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ নভেম্বর কাতার হতে দেশে প্রত্যাবর্তন করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.