কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি আজ শুক্রবার (০৩ জুন) বলেছেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে।

মাহবুবুল আলম হানিফ
ফাইল ছবি
Advertisement

তিনি আজ সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হানিফ বলেন, সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা এই সরকারের বিরুদ্ধে সবসময়  নীতিবাচক কথাবার্তাই বলে চলেছেন। তারা সবসময় বলেন যে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের এসব কথাবার্তার মধ্যেও কিন্ত দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এই ধরনের নীতিবাচক কথাবার্তা বলছেন।

তিনি বলেন,  নির্বাচন নিয়ে কখনো তালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই, বিএনপির রেকর্ড আছে। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুইবারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম তালবাহানা করেছিল। জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তালবাহানা করা এই অভ্যাসটা বিএনপির আছে আওয়ামী লীগের নয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.