Advertisement
দিনাজপুর প্রতিনিধি:  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘সরকারের কাছে পর্যাপ্ত খাবার মজুদ আছে। ত্রাণ নিয়ে কোনও দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না।’

আজ বুধবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকারের দেওয়া কর্মসূচিতে কর্মহীন হয়ে পড়া দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম এসময় মানুষকে ধৈর্যশীল ও সচেতন হয়ে সরকারের নির্দেশনা মেনে করোনাভাইরাস প্রতিরোধ করার আহ্বান জানান।

বিএনপি-জামাতের ত্রাণ নিয়ে উস্কানিমূলক বক্তব্য পরিহার করে জনগণের পাশে এসে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, কাউন্সিলর মাসতুরা বেগম পুতুল, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মাসুম, বিজয় কুমার দাস প্রমুখ।

একইদিন দিনাজপুর শহরের অসহায় ও দরিদ্রদের মাঝে স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস প্রদত্ত ইফতার সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্কাইটেল ও মেসার্স সিটি ট্রের্ডাস এর সত্তাধিকারী মুর্শেদ আলম বাপ্পী প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.