
রবিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
করোনাকাল ও বন্যার চলমান কঠিন সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে এমপি বলেন, ‘সরকারের পাশাপাশি তাদের এই সহযোগিতা অসহায় মানুষদের এ বিপদ কাটিয়ে উঠতে প্রেরণা ও শক্তি যোগাবে।’
জেলা প্রশাসক ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান সভায় আরও বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিমল কুমার দাস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিফাত-ই-খোদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারসহ সরকারি ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



