Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় সরকার বিরোধী অপপ্রচার মোকাবিলা করুন : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

সরকার বিরোধী অপপ্রচার মোকাবিলা করুন : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 4, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: সরকারের বিরুদ্ধে ছড়ানো অপপ্রচার মোকাবিলায় ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এটা (অপপ্রচার) তাদেরকেই বেশি ক্ষতি করবে বলে মনে করেন তিনি। খবর ইউএনবি’র।

ফাইল ছবি
Advertisement

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘কিছু মানুষ রয়েছে, যারা সব সময় অব্যাহতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনাদেরকে এটা মোকাবিলা করতে হবে, কারণ এগুলো আপনাদেরই ক্ষতি করবে।’

তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই সভাপতি ড. রুবানা হকের নেতৃত্বে সংগঠনটির নব-নির্বাচিত পরিচালনা পর্ষদ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা (অপপ্রচারকারীরা) রাজনৈতিক কারণে আমার ক্ষতি করতে চায়। কিন্তু এ কারণে ক্ষতিগ্রস্ত হবেন আপনারা।’

ব্রেক্সিট প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রেক্সিটের (ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেড়িয়ে যাওয়া) কারণে বাংলাদেশের রপ্তানিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না।’

দেশরে উন্নয়ন ও রপ্তানি বৃদ্ধিতে পোশাক খাত ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী রপ্তানির জন্য পণ্যের বৈচিত্র্যের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় সরকার প্রধান জানান, সম্প্রতি তার লন্ডন সফরে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশি পণ্যের সুনির্দিষ্ট বাজার আবিষ্কারের নির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিংহা, আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও সিদ্দিকুর রহমান, বিজিএমইএ প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

জুন 16, 2026
Latest News
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa