স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ক্লাব ব্রাগের বিপক্ষে মাত্র ৮ মিনিটের মধ্যে দুটি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচটিতে ২ মিনিটের সময় প্রথম গোলটি করেন তিনি। যা ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ৩০তম গোল।

Advertisement
এর মাধ্যমে প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৩০ বা তার বেশি গোল করার নতুন রেকর্ড গড়েছেন তিনি। আজ যখন তিনি গোলটি করেন তখন তার বয়স ছিল ২২ বছর ৩৫২ দিন।
এই এমবাপ্পেই তার বর্তমান সতীর্থ লিওনেল মেসিকে টপকে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০টি গোল করার রেকর্ড নতুন করে গড়েছিলেন। এখন ৩০ গোল করার রেকর্ডটিও নিজের করে নিলেন এই ফরাসি তারকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



