জুমবাংলা ডেস্ক : সশস্ত্র বাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
Advertisement
আইএসপিআর জানায়, ‘করোনাভাইরাস বিস্তার রোধে দেশের সকল জেলায় মোতায়েনকরা সেনা, নৌ ও বিমানবাহিনী সম্পর্কে কোনও ধরনের অসত্য, বিভ্রান্তিকর ও অনুমান নির্ভর সংবাদ ও ছবি প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
এছাড়াও সশস্ত্র বাহিনী সর্ম্পকে সংবাদ পরিবেশনের পূর্বে (আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর) আইএসপিআরের কাছ থেকে যাচাই করে নেওয়ার জন্যও অনুরোধ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



