Advertisement

জুমবাংলা ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বাংলাদেশের জন্য অনুদান ও সহজ শর্তে ঋণ বাড়াতে বিশ্বব্যাংকের প্রতি আহবান জানিয়েছেন। খবর বাসসের।

তিনি আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বনের নের্তৃত্বে একটি প্রতিনিধিদল সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সদস্যরা হলেন, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের অবকাঠামো বিষয়ক আঞ্চলিক পরিচালক গুয়াং চেন, টেকসই উন্নয়ন ও অবকাঠামো বিষয়ক প্রোগ্রাম লিডার সঞ্জয় শ্রীবাস্তব ও সিনিয়র পরিবহন বিশেষজ্ঞ ও আঞ্চলিক পানিপথ প্রকল্পের টিম লিডার রাজেশ রোহাতগী।

মন্ত্রী বলেন, সরকার সকলের জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে।

তিনি বলেন, সরকার ঘোষিত ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রাস্তা-ঘাটসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে আমরা টেকসহ প্রযুক্তি ব্যবহার করছি। এ জন্য আর্থিক সহায়তা দরকার।

মার্সি টেম্বন বলেন, বাংলাদেশ বিশ্বব্যাংকের সর্বোচ্চ আর্থিক সহায়তাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে অন্যতম। বিশ্বব্যাংক ‘আমার গ্রাম, আমার শহর’ কর্মসূচিসহ পরিবহন, অবকাঠামো এবং মানবসম্পদ উন্নয়নে সহায়তা করতে আগ্রহী।

বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে আর্থিক সহায়তা বৃদ্ধি করার আশ্বাস দেন তিনি।

এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. কাজী আনোয়ারুল হক, অতিরিক্ত সচিব মাহবুব হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খলিলুর রহমান ও ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী তাকসিম এ খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১১ টি প্রকল্পে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তার পরিমাণ প্রায় ২শ’ তিন কোটি টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.