
প্রেসবক্সে সাংবাদিকদের জন্য খাবার সরবরাহ করেছে ‘সেভেনহিল’ নামের একটি রেস্টুরেন্ট। তাদের সরবরাহকৃত খাবার খেয়ে গত তিনদিনে একের পর এক সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। শুধু সাংবাদিকরাই নন, অসুস্থ হয়েছেন বিসিবির মিডিয়া বিভাগের কর্মীরাও। এ নিয়ে পাপন অনেকটা দায় সাংবাদিকদের ওপরেই চাপালেন, ‘প্যাকেটে যদি অনেকক্ষণ খাবার থাকে তখন সমস্যা হয়। এটা ওরা ১২ টার মধ্যে পৌঁছে দেয়। কেউ যদি ৩-৪ টার দিকে খেতে যায় এখানে সমস্যা হতেই পারে। তাৎক্ষণিকভাবে ওই জায়গাটা (সেভেন হিল রেস্টুরেন্ট) বদল করতে বলা হয়েছে।’
যে কোনো সিরিজ বা টুর্নামেন্টে প্রেসবক্সে কাজ করা সাংবাদিকদের জন্য দুপুর কিংবা রাতে খাবারের আয়োজন করেন আয়োজকেরা। সেই খাবার খেয়ে যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে তা নিয়ে সতর্কতার বাণী শোনালেন বিসিবি সভাপতি। তিনি আরও বলেন, ‘এখন থেকে সময় নির্ধারণ করে দেওয়া হবে। খাবার তো আর বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না। সময় থাকবে ১টা থেকে ৩টা পর্যন্ত বা সাড়ে ১২টা থেকে ৩ টা পর্যন্ত। এর মধ্যেই আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করব। আমরা বৈষম্য করতে চাই না। প্রেসিডেন্ট বক্সে ঢাকা ক্লাব থেকে খাবার আসে। ওখানেও (প্রেসবক্স) আসবে এবং আমরা বলেছি বুফে সার্ভ করতে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



