
রবিবার (২৩ মে) আদালতের জামিনের আদেশের পর সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন উপস্থিত সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে আসেন।
এ সময় বিক্ষুব্ধ সাংবাদিকরা তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি আমাদের সহকর্মীকে নিয়ে বৃহস্পতিবার (২০ মে) অশোভন বক্তব্য দিয়েছেন। তাকে অপ্রাঙ্গিককভাবে ঘসেটি বেগমের সঙ্গে তুলনা করেছেন। আমরা এ বিষয়ে আপনার কোনো বক্তব্য সম্প্রচার করবো না।
পরে হিরনকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর প্রতিক্রিয়া নেন সাংবাদিকরা।
এ সময় আব্দুল্লাহ আবুর কাছে তার সহকর্মীর ‘ঘসেটি বেগম’ সংশ্লিষ্ট বক্তব্যের ব্যাখ্যা চান সাংবাদিকরা।
জবাবে তিনি বলেন, এটি তার নিজস্ব বক্তব্য। রাষ্ট্রপক্ষ এ বক্তব্য সমর্থন করে না। আমরা তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। আশা করছি সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলতার পরিচয় দেবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



