Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার সাংবাদিক রোজিনাকে নিয়ে যা ঘটেছে তা ‘খুব দুঃখজনক ঘটনা’: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় স্লাইডার

সাংবাদিক রোজিনাকে নিয়ে যা ঘটেছে তা ‘খুব দুঃখজনক ঘটনা’: পররাষ্ট্রমন্ত্রী

By Hasan MajorMay 20, 20212 Mins Read

সাংবাদিক রোজিনাকে নিয়ে যা ঘটেছে তা ‘খুব দুঃখজনক ঘটনা’: পররাষ্ট্রমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যা ঘটেছে তা খুব দুঃখজনক ঘটনা, ফরেন মিনিস্ট্রি হিসেবে এটা তাদের সামলাতে হবে। খবর বিবিসি বাংলার।

“যে ঘটনা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা। এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত। গুটিকয়েক লোকের কারণে এ বদনাম হচ্ছে। অনেকে আমাদের এটি নিয়ে প্রশ্ন করবে। আমরা এ ধরণের ঘটনা চাই না,” ঢাকায় এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মামলায় সাংবাদিক রোজিনা ইসলাম এখন কাশিমপুর কারাগারে আছেন। আজ তার জামিন আবেদন উঠেছে আদালতে।

গত সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার কক্ষে পাঁচ ঘণ্টার বেশি সময় রোজিনা ইসলামকে আটকে রাখার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।

সোমবার রাতেই তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় মামলা করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সেই মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনাটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ থেকেও। উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠন।

এসব দিকে ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন এখন এটি নিয়ে অনেকেই প্রশ্ন তুলবে যা তার মন্ত্রণালয়কেই সামলাতে হবে।

মিস্টার মোমেন বলেন শেখ হাসিনার সরকার সংবাদপত্র বান্ধব সরকার।

“আমরা কখনো আপনাদের নিষেধ করিনি। আমাদের গোপন করার কিছু নেই। তবে যেহেতু বিচারাধীন, আমি আর কোন মন্তব্য করতে চাই না। তবে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। আশা করি রোজিনা ন্যায়বিচার পাবে”।

ঘটনাটিকে অপ্রত্যাশিত আখ্যায়িত করে তিনি বলেন সংবাদমাধ্যম দেশের জন্য বিরাট কাজ করছে।

“আপনাদের কারণেই বালিশের কাহিনী, লাখ টাকার সুপারি গাছ কিংবা সাহেদ করিমের তথ্য পেয়েছি এবং সরকারও অ্যাকশন নিয়েছে। আপনারা সরকারকে যথেষ্ট সহায়তা করেছেন,” উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছিলেন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

July 15, 2026
শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

July 15, 2026
এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

July 15, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাস্তার দুইপাশে যানজট

এস এম জাহাঙ্গীর হোসেন

এমপি এস এম জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পেলেন সোহাগ

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa