Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার, ৬ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার, ৬ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 6, 20202 Mins Read

সাইফউদ্দিনের দ্বিতীয় শিকার, ৬ উইকেট হারিয়ে বিপদে জিম্বাবুয়ে

Advertisement

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ঝড় তোলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৮ ছক্কা এবং ১৬ চারের সাহায্যে মাত্র ১৪৩ বলে ১৭৬ রানের ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। লিটনের এই ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ৩২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য নির্ধারিত হয় ৪৩ ওভারে ৩৪২ রান।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ৩২২/৩ (৪৩ ওভার) (তামিম ১২৮*, লিটন ১৭৬; মুম্বা ৩/৬৯)

জিম্বাবুয়ে : ১৬৪/৬ (২৮ ওভার) (রাজা ৩৪*, মুটোম্বোডজি ০*; সাইফউদ্দিন ২/৩৬, মাশরাফি ১/৪৭)

রান আউটের শিকার মুটুম্বামি : দলীয় ১৬৪ রানের মাথায় উইকেট রক্ষক ব্যাটসম্যান রিচমন্ড মুটুম্বামিকে দারুণ এক থ্রোতে রান আউট করেন মেহেদি হাসান মিরাজ। ফলে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে জিম্বাবুয়ে।

সাইফউদ্দিনের দ্বিতীয় : ২৭ ওভারে বোলিংয়ে এসে ওয়েসলি মাদেভেরেকে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। একই সঙ্গে নিজে দ্বিতীয় উইকেট তুলে নেন এই পেস বোলিং অলরাউন্ডার। ৪২ রান করে আউট হন মাদেভেরে।

চাকাভাকে ফেরালেন তাইজুল : দলীয় ১১৩ রানের মাথায় সেট ব্যাটসম্যান রেগিস চাকাভাকে বোল্ড করে ফেরান স্পিনার তাইজুল ইসলাম। ৪৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন চাকাভা।

শন উইলিয়ামসের বিদায় : ২৮ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়া জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক শন উইলিয়ামস এবং ওপেনার রেগিস চাকাভা। কিন্তু ইনিংসের ১৪তম ওভারে বোলিংয়ে এসে উইলিয়ামস এবং চাকাভার ৪৬ রানের জুটি ভাঙেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। ৭৪ রানের মাথায় উইলিয়ামসকে (৩০) বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। এরই সঙ্গে ওয়ানডেতে প্রথম উইকেট পেলেন আফিফ।

সাইফউদ্দিনের প্রথম : মাশরাফির পর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। দলীয় ২৮ রানের মাথায় ব্রেন্ডন টেলরকে মোহাম্মদ মিঠুনের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। ফলে দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে সফরকারীরা।

শুরুতেই মাশরাফির আঘাত : ৩৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ওপেনার কামুনহুকামউইয়ের উইকেটটি তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ বানিয়ে দলীয় ৫ রানের মাথায় তাঁকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশ দলপতি।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে লিটন ছাড়াও অবশ্য দারুণ ব্যাটিং করেছেন আরেক ওপেনার তামিম ইকবাল। টানা দ্বিতীয় সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন তামিম। এবার আবারো একই কীর্তি গড়েন তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

June 22, 2026
news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

June 22, 2026
trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

June 22, 2026

Latest News

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

Messi

মেসির সামনে তিনটি রেকর্ডের হাতছানি

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa