ডিজিটাল নিরাপত্তা আইন

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারা সংশোধন করে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে নতুন একটি আইনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সমবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

এতে সাইবার নিরাপত্তা আইনের খসড়ার ২১ ধারাসহ দুটি ধারার সংশোধন আনা হয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৭ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের বদলে সাইবার নিরাপত্তা আইন-২০২৩ করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

তখন আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা বাতিল হচ্ছে। অর্থাৎ, নতুন আইনে ডিজিটাল নিরাপত্তা আইনের অনেক কিছুই থাকবে।

২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের সময় এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। বিভিন্ন মহল থেকে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল বা সংশোধনের দাবি উঠেছিল। মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের অভিযোগ, ডিজিটাল জগতে নিরাপত্তার কথা বলা হলেও আইনটি গণমাধ্যম ও বিরোধীদের কণ্ঠ রোধে ব্যবহার করা হচ্ছে।

এরপর সাইবার নিরাপত্তা আইনের খসড়া নিয়েও তেমন বিতর্ক সামনে আসে। বিদ্যমান আইন এবং প্রস্তাবিত আইনের দর্শনগত তেমন পার্থক্য নেই বলে মনে করছেন অনেকে। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তথ্যপ্রযুক্তির পরিধি ক্রমান্বয়ে বাড়ছে। বিশাল এই পরিধিকে ধারণ করতেই আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডাব ব্যবসায়ীদের লাগবে ট্রেড লাইসেন্স ও টিআইএন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.