Advertisement

স্পোর্টস ডেস্ক : তিন মৌসুম ধরেই ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছে লিভারপুল। নেহায়েত ভাগ্যের দোষে শিরোপা জিততে পারেনি গত দুই আসরে। তবে এবার আর কোনো ভুল করছে না ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। অদম্য গতিতে এগিয়ে চলেছে শিরোপা জয়ের পথে।

শুক্রবার নিজেদের ঘরের মাঠে সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। অন্য দুই গোল এসেছে জর্ডান হেন্ডারসন ও অ্যালেক্স ওক্সল্যাড চেম্বারলিনের পা থেকে। তিনটি গোলে এসিস্ট করেছেন রবার্তো ফিরমিনো।

প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা ৪২ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। চলতি মৌসুমে ২৫ ম্যাচে একটিতেও হারেনি তারা, গত মৌসুমেও শেষের ১৭ ম্যাচে কোনো দল হারাতে পারেনি লিভারপুলকে। এছাড়া এনফিল্ডে লিগ ম্যাচে টানা ২০তম জয় এটি অলরেডদের।

দল দুর্দান্ত ছন্দে থাকলেও শুক্রবারের ম্যাচে একটি পরিবর্তন আনেন লিভারপুল কোচ ক্লপ। ডিভক অরিগির বদলে সুযোগ দেয়া হয় ফ্যাবিনহোকে। ইনজুরির কারণে এ ম্যাচেও খেলতে পারেননি সাদিও মানে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.