Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাকিবকে উৎসাহ দিতে মাঠে শিশির ও কন্যা আলাইনা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিবকে উৎসাহ দিতে মাঠে শিশির ও কন্যা আলাইনা

By Saiful IslamOctober 3, 20212 Mins Read

সাকিবকে উৎসাহ দিতে মাঠে শিশির ও কন্যা আলাইনা

Advertisement

স্পোর্টস ডেস্ক : ৯ ম্যাচ পর রোববার (৩ অক্টোবর) কলকাতা একাদশে ফিরেই বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান।

এদিকে, বিশ্বসেরা অলরাউন্ডারকে সঙ্গ দিতে মাঠে ছিলেন সাকিবপত্নী শিশির ও কন্যা আলাইনা। সাকিবের সুসময়-দুঃসময় সব সময়ই পাশে থেকে প্রেরণা দেন শিশির। স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব উপস্থিতি তার।

কলকাতার একাদশে সাকিব ফিরতেই যেন আর তর সইছিল না শিশিরের। মেয়েকে নিয়ে চলে গেছেন মাঠে। উদ্দেশ্য স্বামীকে সঙ্গ দেওয়া। অবশ্য শিশিরের মাঠে উপস্থিতির কারণেই হোক বা অন্য কারণে, দীর্ঘদিন পর মাঠে ফিরেই বাজিমাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এদিন হায়দরাবাদের ব্যাটাররা যখন কলকাতার বোলারদের ওপর চড়ে বসেছিল, ঠিক সে সময়ে অধিনায়ক মরগ্যান বল তুলে দেন সাকিবের হাতে। ইনিংসের সপ্তম ওভারে নিজের প্রথম ওভারে অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে মাত্র ৪ রান খরচ করেন সাকিব। এই ওভারেই পঞ্চম বলে দুর্দান্ত থ্রোতে রান আউট করেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসনকে, যিনি ২১ বলে ২৬ রান করে ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিলেন।

এরপর নবম ওভারে আবারও বল তুলে নেন সাকিব। এই ওভারেও দেন মাত্র ৪ রান। তবে এ ওভারেই প্রিয়াম গার্গের সহজ ক্যাচ মিস করেছেন নিজেই। তবে উইকেটের আক্ষেপ মিটে যায় ইনিংসের দশম ওভারে। এই ওভারের প্রথম বলেই স্ট্যাম্পিংয়ের শিকার হন অভিষেক শর্মা। আইপিএলের চলতি আসরের দ্বিতীয় পর্বে নিজের অভিষেক ম্যাচে উইকেট শিকার করা ওভারে মাত্র ২ রান খরচ করেন সাকিব।

এরপর নিজের চতুর্থ ও শেষ ওভারে ১০ রান খরচ করলেও বোলিং ফিগার ছিল দৃষ্টিনন্দন। ৪ ওভার বল করে ২০ রানের খরচায় সাকিব শিকার করেন একটি উইকেট। একক প্রচেষ্টায় করেন একটি রান আউটও।

আইপিএলের চলতি আসরে বলতে গেলে খেলার সুযোগই পাচ্ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আসরের প্রথম পর্বে ভারতে কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পেলেও আরব আমিরাত পর্বে এখনো একাদশে জায়গা পাননি।

একের পর এক ম্যাচে মাঠের বাইরে থাকায় ক্রিকেটাঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। সাকিবকে বাইরে রেখে একের পর এক নিউজিল্যান্ডের ক্রিকেটারকে সুযোগ দিচ্ছেন কেকেআরের কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এজন্য তাকে ঘিরেও কম সমালোচনা হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa