
সাকিবকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তোমার ওজন তো বেড়ে গেছে! খাওয়া-দাওয়া বন্ধ কর।’
সাকিবের স্ত্রী শিশির একটি জনপ্রিয় দৈনিক পত্রিকাকে মুঠোফোনে বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী অনেক ভালো রান্না করেন। কিন্তু আমি তেমন কিছু খাচ্ছিলাম না দেখে নিজ হাতে একটা বিশেষ আইটেম বানিয়ে খাওয়ালেন আমাকে।’
শিশির বলছিলেন, ‘সাকিবকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ওজন এত বাড়িয়েছ কেন? ওজন কমাও। খাওয়া-দাওয়া বন্ধ কর। ফিটনেস ঠিক রাখ।’
তবে যেহেতু সাকিব এখন খেলছেন না, তাই তিনি খাবারে লাগাম টানতে চাইছেন না বলেও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



