Screenshot_5

Advertisement
স্পোর্টস ডেস্ক : আইপিএলে নিয়মিত খেলায় ভারতের উইকেট-কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রাখেন সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারটি যেতে পারলেন না জাতীয় দলের সফরে। তিন বছর পর বাংলাদেশ দলে ফেরা আরাফাত সানির আফসোস একটু বেশি। বাঁহাতি স্পিনার হওয়ায় ভেবে রেখেছিলেন সাকিবের কাছ থেকে নেবেন প্রয়োজনীয় পরামর্শ।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে বুধবার দিল্লির বিমানে ওঠার আগে সানি বলে গেলেন, ‘সাকিব থাকলে বোলিংয়ের জন্য আমি অনেককিছু নিতে পারতাম। কেননা ও অনেকদিন ধরেই আইপিএল খেলছে। বিভিন্ন উইকেট সম্পর্কে ধারণা দিতে পারত। সব মাঠেই ও খেলেছে। ও থাকলে আমার বাড়তি পাওয়া হতো।’

বড় কোনো সাফল্য নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরলে সাধারণত বিমানবন্দরে দেখা যায় বিসিবি কর্তাদের উপস্থিতি। এবার দল বিদেশের মাটিতে রওনা হওয়ার সময়ই দেখা গেল বিমানবন্দরে হাজির স্বয়ং বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ভিআইপি লাউঞ্জে বসে ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেছেন তারা।

দুবছরের নিষেধাজ্ঞা, যার একবছর স্থগিত শাস্তি। কম করে হলেও একবছর সাকিবকে পাবে না বাংলাদেশ। এটি কত বড় ধাক্কা সেটি মঙ্গলবারই সংবাদমাধ্যমকে বলেছেন নাজমুল হাসান। সেই ধাক্কা অন্য ক্রিকেটারদের মনেও ফেলেছে প্রবল প্রভাব। দল সফরে যাওয়ার আগে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার প্রধানের বিমানবন্দর পর্যন্ত ছুটে আসা যেটি মনে করিয়ে দিল আরও একবার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.