Advertisement
স্পোর্টস ডেস্ক : নিষেধাজ্ঞা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এখন আছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায়। ঘরোয়া ক্রিকেটে ফেরাটা প্রত্যাশামতো হয়নি এই অলরাউন্ডারের, তবে দেশের জার্সিতে ভালো করতে মুখিয়ে থাকা সাকিব অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন। আসল মঞ্চেই যে জ্বলে ওঠেন সাকিব, সেটা অসংখ্যবার দেখা গেছে। তাই তাকে ঘিরে বাড়তি দুশ্চিন্তা ওয়েস্ট ইন্ডিজ ক্যাম্পে।

ক্যারিবিয়ানদের টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট তো বলেই দিলেন, সাকিব বাংলাদশের অন্যতম সেরা অস্ত্র। ব্র্যাথওয়েটদের ‘ভয়ের’ যথেষ্ট কারণও আছে। ৫৬ টেস্টে ৩ হাজার ৮৬২ রান ও ২১০ উইকেট পাওয়া সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ ম্যাচে ৭৪৫ রান ও ৫৬ উইকেট পেয়েছেন। দেশের মাটিতে খেলা সবশেষ দুই টেস্টেও সফরকারীদের ভুগিয়েছেন সাকিব। তাই তো বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বেশ সতর্ক সফরকারীরা।

এক প্রশ্নের জবাবে ওয়েস্ট ক্রেগ ব্র্যাথওয়েট বলেছেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অস্ত্র। (মুশফিকুর) রহিম খুব ভালো খেলোয়াড়। তাদের দলে মাহমুদউল্লাহও আছে। অভিজ্ঞ খেলোয়াড় আছে। পাশাপাশি দেশের মাটিতে খেলবে তারা। ভালোমানের স্পিনার এবং সামর্থ্যবান ব্যাটসম্যান আছে। কিন্তু আপনি যদি নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন এবং নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারেন তাহলে আপনি সফল হবেন।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলেই স্পিনে কুপোকাত হতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। এবার বাংলাদেশের স্পিনারদের চ্যালেঞ্জ জয়ের প্রত্যাশা করছেন ক্যারিবিয়ান ওপেনার, ‘স্পিনাররা গতবার বেশ ভালো করেছিল। আমরা এবার ভালো রিভিউ করে এসেছি। আশা করছি, ভালো করবো। নিজেদের পরিকল্পনায় স্থির থাকতে হবে, সেগুলো মাঠে কাজে লাগাতে হবে। নিজেদের প্রস্তুতিতেও বিশ্বাস রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় আপনার সামনে চ্যালেঞ্জ আসবেই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.