
ফেসবুকে সাকিব আল হাসানকে চ্যালেঞ্জ জানিয়েছেন সাইফউদ্দিন। ফেসবুকে ম্যাসেঞ্জারে সাকিবকে চ্যালেঞ্জ দেন সাইফউদ্দিন। সাকিবকে কি চ্যালেঞ্জ দিয়েছেন সেটি আবার ছবি তুলে ফেসবুকে দিয়েছেন সাইফউদ্দিন।
নিজের অফিসিয়াল ফেসবুক সাইফউদ্দিন লিখেছেন, ‘আজকে সাকিব ভাইকে একটা চ্যালেঞ্জ অফার করলাম। আমার ২ ওভার বোলিং থেকে সাকিব ভাইকে ২২ রান নিতে হবে।
মজার বিষয় হলো সাকিব ভাইও চ্যালেঞ্জটা গ্রহণ করেছেন। যদিও সাকিব ভাইয়ের সমর্থক অনেক বেশি তারপরও আমার জন্য দোয়া চাচ্ছি। করোনা পরবর্তী মাঠে ফিরেই কিছুদিনের মধ্যে সাকিব ভাইয়ের প্রত্যাবর্তন উদযাপন করবো ইনশাআল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


