স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হবে ৩১ মার্চ। ১ এপ্রিল সাকিব আল হাসান ও লিটন দাসদের কলকাতা নাইটরাইডার্সের প্রথম ম্যাচ। একই দিনে মোস্তাফিজুর রহমানদের দিল্লিরও প্রথম ম্যাচ।

৩১ মার্চ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ দল। সেই ম্যাচে খেলে আইপিএলে অংশ নিতে ভারত সফরে যেতে পারেন পেস বোলার মোস্তাফিজুর রহমান। কারণ তিনি টেস্টে বিবেচনায় থাকেন না।

তবে সাকিব ও লিটন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ও সহঅধিনায়ক। ৪ এপ্রিল মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। পুরো ৫দিন খেলা হলে ৮ এপ্রিল ঢাকার টেস্ট শেষ হওয়ার কথা।
সাকিব

Advertisement

এরপর জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি পাওয়ার শর্তে আইপিএল খেলতে ভারত সফরে যেতে পারেন সাকিব-লিটনরা।

তবে আগামী ৯, ১২ ও ১৪ মে ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সিরিজে সাকিব-মোস্তাফিজ-লিটনকে ছুটি দিলে তাদের বিকল্প কারা হবেন সেটা নিয়েই বেশি চিন্তিত বোর্ড ও প্রধান কোচ হাথুরুসিংহে।

সাকিব-লিটন-মোস্তাফিজদের আইপিএল খেলা প্রসঙ্গে রোববার চট্টগ্রামে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, বোর্ডের সিদ্ধান্ত হলো দেশের হয়ে আগে খেলতে হবে। বোর্ড তাদের এই বার্তাই দিয়েছে-তারা অনাপত্তিপত্র পাওয়ার আগে,এমনকি নিলামে নাম তোলার আগেও। সে বার্তা বদলায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে সোমবার দুপুর ২টায় চট্টগ্রামের শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলা। তার আগে হাথুরুসিংহে বলেন, হ্যাঁ আমি বিশ্বাস কিরি আইপিএল খেললে সাকিব-লিটন-মোস্তাফিজের স্কিলের উন্নতি হবে, এটা নিয়ে সংশয় নেই। আইপিএল শীর্ষমানের টুর্নামেন্ট। তবে সবকিছুর আগে প্রাধান্য পাবে দেশের হয়ে খেলা।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে মরক্কোর ইতিহাস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.