Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে প্লে অফ নিশ্চিত করলো বার্বাডোজ ট্রাইডেন্টস
ক্রিকেট (Cricket) খেলাধুলা

সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্সে প্লে অফ নিশ্চিত করলো বার্বাডোজ ট্রাইডেন্টস

By Saleh MohammadSeptember 30, 2019Updated:September 30, 20192 Mins Read

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যাট-বলে উজ্জ্বল বাংলাদেশের সাকিব আল হাসান। সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের প্লে অফ নিশ্চিতের ম্যাচে বড় ভূমিকা রেখেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সোমবার ড্যারেন স্যামির দলকে ২৪ রানে হারিয়েছেন জনসন চার্লস, হ্যারি গুর্নে, সাকিবরা। এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই প্লে অফ নিশ্চিত করেছে বার্বাডোজ।

aএদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বার্বাডোজের অধিনায়ক জেসন হোল্ডার। ইনিংসের শুরুতেই পিছিয়ে পড়ে দলটি। প্রথম ওভারেই ওপেনার অ্যালেক্স হেলসকে হারায় বার্বাডোজ। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামেন সাকিব। দলের বিপর্যয়ের নামা সাকিব এ ম্যাচে কিছুটা ধৈর্যশীল ব্যাটিং করেছেন।সিপিএলে নিজের প্রথম ম্যাচে ২৫ বলে ৩৮ রান করা সাকিব সোমবারের ম্যাচে খেলেন ২১ বলে ২২ রানের ইনিংস। যেখানে দুইটি চারে নিজের ইনিংসকে সাজিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ইনিংসের নবম ওভারে ফাওয়াদ আহমেদের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে বার্বাডোজ। দলের হয়ে সর্বোচ্চ রানের ৪৭ রানের ইনিংস খেলেন ওপেনার জনসন চার্লস।গত ম্যাচে ১ রানে হেরে প্লে অফের স্বপ্ন ঝুলছিল সাকিবদের। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে যেতে জয় ছাড়া কিছুই ভাবনায় ছিল না বার্বাডোজের। তাই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দেখিয়ে ১৪২ রানের লক্ষ্যে পৌঁছার আগেই সেন্ট লুসিয়াকে থামিয়ে দেন হেইডেন ওয়ালস, সাকিব, গুর্নেরা।

১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানেই গুঁটিয়ে যায় স্যামির দল। বল হাতে গত ম্যাচের মতো এ ম্যাচেও মিতব্যয়ী ছিলেন সাকিব। চার ওভারে মাত্র ২০ রান দিয়েছেন তিনি। প্রতিপক্ষের মূল্যবান উইকেট কলিন ইনগ্রামকে ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার।১৭ বলে ২৫ রান নেয়া বিধ্বংসী এই ব্যাটসম্যানকে নিজের দ্বিতীয় স্পেলে সাজঘরে ফেরান তিনি। সাকিবের কাছেই ক্যাচ দিয়ে ফেরেন ইনগ্রাম। তবে বল হাতে বার্বাডোজের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ওয়ালস।

Advertisement

প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিয়েছেন তিনি। ২৬ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। তাঁকে দারুণ সঙ্গ দিয়েছেন গুর্নে। তিনি নিয়েছেন ১৭ রানের বিনিময়ে ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:
বার্বাডোজ ট্রাইডেন্টস: ১৪১/৬, ২০ ওভারে (চার্লস ৪৭, সাকিব ২২; স্যান্টোকি ২/২৫)

সেন্ট লুসিয়া জুকস: ১১৭ অলআউট, ১৮.৪ ওভারে ( ইনগ্রাম ২৫, ভিজোয়েন ২২; ওয়ালস ৪/২৬, সাকিব ১/২০)

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa