
আইসিসির মহা ব্যবস্থাপক আলেক্স মার্শাল বলেন, ‘সাকিব আল হাসান খুবই অভিজ্ঞ একজন আন্তর্জাতিক ক্রিকেটার। সে অনেক শিক্ষামূলক সেশনে অংশ নিয়েছে এবং আচরণবিধি অনুযায়ী তার দায়িত্ব-কর্তব্য সম্পর্কে অবহিত। অনৈতিক প্রস্তাবগুলো পাওয়ার পর তার জানানো উচিত ছিল।’
‘সাকিব তার ভুল স্বীকার করেছেন এবং শাস্তি মেনে নিয়েছেন। পাশাপাশি তিনি তদন্ত প্রক্রিয়ায় পুরোপুরি সহযোগিতা করেছেন। ভবিষ্যতে তিনি আইসিসির ইন্ট্রেগ্রিটি ইউনিটকে শিক্ষা প্রোগ্রামেও সহযোগিতা করবেন। যাতে তরুণ ক্রিকেটাররা তার ভুল থেকে শিক্ষা নিতে পারে। সে এইসব প্রস্তাব মেনে নেওয়ায় আমি খুশি।’ যোগ করেন মার্শাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



